বিয়ে করে কি কি পেলাম?

 যারা জিজ্ঞাসা করেছিলেন বিয়ে করে কি কি পেলাম?


১) বিয়ে করে সর্বপ্রথম একটা বউ পেয়েছি।এতোদিনে বুঝলাম তাকে ছাড়া পূর্ণতা অসম্ভব ছিল।


২) একজন বিশেষজ্ঞ রাঁধুনি পেয়েছি।যে পছন্দের সব কিছু রান্না করছে,বাহিরে খাবার বন্ধ করে দিয়েছে।


 ৩) একজন জনস্বাস্থ্যবিদ পেয়েছি,যে সর্বদাই সংক্রমণ থেকে বাচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।


৪) একজন পুষ্টিবিদ পেয়েছি, যে সর্বদাই আমার জন্য স্বাস্থ্য সম্মত খাবারের তালিকা করতে ব্যাস্ত।


৫) একজন চিকিৎসক পেয়েছি, অসুস্থ হওয়ার আগেই যে চিকিৎসা নিয়ে ব্যাস্ত হয়ে পরছে।


৬) একটা ওয়াশিং মেশিন ও লন্ড্রি পেয়েছি, পোশাক নোংরা হওয়ার সাথেই সেটা পরিস্কার ও গোছালো পেয়ে যাচ্ছি।


৭) একটা বিশ্বস্ত বন্ধু পেয়েছি,যার সাথে যখন তখন গল্প জুরে দিতে পারছি।


৮) বাজার করার জন্য একজন সাহায্যকারী পেয়েছি, কোনো কিছু কিনতে আর পরিশ্রম করে উল্টে পাল্টে দেখতে হচ্ছে না।


৯) ছোট একটা এলার্মক্লক পেয়েছি, এখন আর মোবাইলে এলার্ম দেওয়ার ঝামেলা পোহাতে হচ্ছে না।


১০) আমার অর্ধেক দ্বীন পেয়েছি।একজন নামাজের সঙ্গী যার সাথে একসাথে দোয়া করতে পারছি।


১১) একজন ভ্রমণ সঙ্গী পেয়েছি, যখন ইচ্ছে ঘুরতে বাহির হতে পারছি।


১২) বাড়তি প্রাপ্তি হিসেবে সম্পূর্ণ অপরিচিত কিছু মানুষকে (শ্বশুড়-শ্বাশুড়ি, জেঠাস ও শালী) নিকটাত্মীয় হিসেবে পেয়েছি। 


১৩) যখন তখন ট্যুর দেওয়ার জন্য শ্বশুর বাড়ি নামক একটি ভ্রমণের স্থান পেয়েছি।



ইয়াসিন আরাফাত

২৫ ফেব্রুয়ারি ২০২৩

সাবিনা নীড়,বগুড়া।




বল্টু
লিভারপুল, ইংল্যান্ড।
২৫ জুলাই ২০২৫





মন্তব্যসমূহ