প্রথম ঈদ উল ফিতর কবে উজ্জাপন করা হয়েছিল?

 ৬২৩ খ্রিস্টাব্দে প্রথম ঈদ উল ফিতর উদযাপন করা হয়েছিল।

মহানবী হযরত মোহাম্মদ (সা.) মক্কা থেকে মদিনায় হিজরত করার পর ঈদ পালনের রীতিনীতি চালু হয়। মুসলমানরা প্রথম ঈদুল ফিতরের নামাজ আদায় করে হিজরি ২য় সনে।


ঈদুল ফিতরে নিম্নোক্ত সুন্নাতসমূহ পালন করা কর্তব্য :

১। অন্য দিনের তুলনায়  আগে আগে ঘুম থেকে জাগ্রত হওয়া। (দ্রষ্টব্য : সুনানে বাইহাকী কুবরা, হাদীস নং ৬১২৬)

২। ভালভাবে গোসল করা। (দ্রষ্টব্য : সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ১৩১৫)

৩। শরীয়তসম্মত সাজসজ্জা গ্রহণ করা। (দ্রষ্টব্য : বুখারী শরীফ, হাদীস নং ৯৪৮)

৪। সামর্থ্য অনুযায়ী উত্তম ও পরিষ্কার পোশাক পরিধান করা। (দ্রষ্টব্য : সহীহ বুখারী, হাদীস নং ৯৪৮)

৫। সুগন্ধি ব্যবহার করা। (দ্রষ্টব্য : মুস্তাদরাকে হাকেম, হাদীস নং ৭৫৬০)

৬। ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে কোন মিষ্টিদ্রব্য (যেমন, খেজুর বা সেমাই) গ্রহণ করা। (দ্রষ্টব্য : সহীহ বুখারী, হাদীস নং ৯৫৩)

(তবে ঈদুল আজহাতে কিছু না খেয়ে নিজের কুরবানীর গোশত দ্বারা আহার গ্রহণ করা মুস্তাহাব।)

৭। সকাল সকাল ঈদগাহে যাওয়া। (দ্রষ্টব্য : সুনানে আবূ দাঊদ, হাদীস নং ১১৫৭)

৮। ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার আগে সদকাতুল ফিতর আদায় করা। (দ্রষ্টব্য : সুনানে দারাকুতনী, হাদীস নং ১৬৯৪)

৯। ঈদের নামায ঈদগাহে আদায় করা, বিনা অপারগতায় মসজিদে আদায় না করা। (দ্রষ্টব্য : সহীহ বুখারী, হাদীস নং ৯৫৬)

১০। এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে ঈদগাহ থেকে ফিরে আসা। (দ্রষ্টব্য : সহীহ বুখারী, হাদীস নং ৯৮৬)

১১। পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। (দ্রষ্টব্য : সুনানে আবূ দাঊদ, হাদীস নং ১১৪৩)

১২। ঈদগাহে যাওয়ার সময় নিম্নস্বরে নিম্নোক্ত তাকবীর পাঠ করা :

اَللهُ أَكْبَرُ، اَللهُ أَكْبَرُ، لَاإِلَهَ إِلاَّ اللهُ، وَاللهُ أَكْبَرُ، اللهُ أَكْبَرُ وَلِلهِ الحَمْدُ

(আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।)

(ঈদুল ফিতরে ঈদগাহে যাবার সময় আস্তে আস্তে এই তাকবীর পড়া এবং ঈদুল আজহায় ঈদগাহে যাবার সময় পথে এ তাকবীর আওয়াজ করে পড়া সুন্নাত। (মুস্তাদরাকে হাকেম, হাদীস নং ১১০৫)




মন্তব্যসমূহ